সারাদেশ

নোয়াখালীতে অস্ত্রসহ গ্রেফতার ৪

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ থেকে অস্ত্র ও গুলিসহ চার যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে একটি এলজি, এক রাউন্ড গুলি, তিনটি মোবাইল ও কিছু নগদ টাকা জব্দ করা হয়।

আরও পড়ুন: ৩ মাস পরেই মতিঝিলে মেট্রোরেলের যাত্রা!

গ্রেফতারকৃতরা হলো, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মহবুল্লাহপুর গ্রামের শহিদ উল্যার ছেলে কামরুল ইসলাম সুমিজ (২৪), জিরতলী ইউনিয়নের সিন্ধুরকাঁইত গ্রামের ওমর ফারুকের ছেলে ফয়েজ (২০), চৌমুহনী পৌর এলাকার আলীপুরের নুরুল ইসলামের ছেলে তানভির হোসেন আশিক (২৩) ও একই এলাকার আব্দুল মন্নানের ছেলে আলা উদ্দিন আলো (২৮)।

রোববার (২ এপ্রিল) রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদল অস্ত্রধারী উপজেরার চৌমুহনী পৌর এলাকার আলীপুরে সন্ত্রাসীমূলক কার্যক্রমে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে র‌্যাব-১১, সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের একটি দল অভিযান চালায়। পরে সেখান থেকে চার যুবকে গ্রেফতার করা হয়। একপর্যায়ে তাদের দেহ তল্লাশি করে একটি এলজি ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা এলাকায় ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা একটি মামলা দেওয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

দ্বিতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরি...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা