সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাকচাপায় দুই বাইক আরোহী নিহত

জেলা প্রতিনিধি : ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন: ঢাকায় গাছ লাগানোর বিকল্প নেই

শুক্রবার (৩ মার্চ) বিকেল ৫টার দিকে শহরের খোদাবক্সরোড ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার বৈঠাখালী এলাকার ইনজামুল (৩০)। তাৎক্ষণিকভাবে অপরজনের নাম-পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ২৮ বছর।

আরও পড়ুন: ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ফরিদপুর শহর থেকে মোটরসাইকেল আরোহী দুই যুবক নতুন বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথে শহরের খোদাবক্স রোড সংলগ্ন আঙিনা ব্রিজের ওপর পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা