সারাদেশ

রিপ্রেজেন্টিটিভের ধর্ষনের শিকার গৃহপরিচারিকা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী পৌর শহরের ৫ নং ওয়ার্ড কলেজ রোড এলাকায় একটি ভেটেরিনারী ওষুধ কোম্পানীর রিপ্রেজেন্টিটিভ বিবেক বালার (৩৭) ধর্ষনের শিকার হয়েছে অপ্রাপ্তবয়স্ক এক গৃহপরিচারিকা (১৩)।

আরও পড়ুন: জেরুজালেমে বন্দুক হামলা, নিহত ৭

এ ঘটনায় গতকাল গ্রেপ্তারকৃত আসামী ধর্ষক বিবেক বালাকে ফরিদপুর আদালতে প্রেরণ করেছে বোয়ালমারী থানা পুলিশ। ধর্ষিতাকে ডাক্তারি পরিক্ষার জন্য শনিবার (২৮-০১-২৩) সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ আলামত হিসেবে ধর্ষিতার একটি সালোয়ার উদ্ধার করেছে। এর আগেরদিন ধর্ষিতার পিতা বিশ্বজিৎ বৈরাগী বাদী হয়ে বোয়ালমারী থানায় শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) ধারায় বিবেক বালাকে একমাত্র আসামী করে একটি মামলা দায়ের করলে গভীর রাতে পুলিশ তাকে তার কলেজ রোডস্থ বাসা থেকে গ্রেফতার করে।

থানা সুত্রে জানা যায়, বিবেকের বাড়ী নড়াইল জেলার লোহাগড়া উপজেলার গোবিন্দপুর গ্রামে। তার পিতার নাম মৃত বিনয় কৃষ্ণ বালা। বিবেক ও তার স্ত্রী মৃদুলা বৈরাগী উভয়ের চাকুরীর সুবাদে বোয়ালমারীতে সরকারী কলেজ রোডের একটি ভাড়া বাড়িতে বসবাস করে আসছে। গৃহপরিচারিকা তাদের বাসায় বিগত ২ বছর ধরে কাজ করে আসছে। গত ২৫ ডিসেম্বর ধর্ষক বিবেক বালা তার স্ত্রী বাসায় না থাকার সুযোগে দুপুর বেলায় ঘুমন্ত গৃহপরিচারিকার উপর প্রাণনাশের হুমকি দিয়ে উপর্যুপরি ধর্ষন করে। ঘটনার দু’দিন পরে ধর্ষিতা ভয়ে বাসা থেকে পালিয়ে মাদারীপুর জেলার ডাসার উপজেলাধীন ঘুংগিয়াকুল গ্রামে তার বাড়ী গিয়ে মা-বাবার কাছে ঘটনা খুলে বলে। বিষয়টি ধাপা চাপা দিতে বিবেক বালা তার মামা শ্বশুর কৃষ্ণ বাইনকে দিয়ে ভয়ভীতিসহ বিভিন্ন ভাবে দেন দরবার করে সময় ক্ষেপন করে বলে ধর্ষিতার পিতা বিশ্বজিৎ জানান।

আরও পড়ুন: বিশ্বজুড়ে আরও ৯৩৬ মৃত্যু

এ ব্যপারে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আক্কাস আলী বলেন, আসামীকে আমরা তাৎক্ষনিকভাবে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ধর্ষিতার জবানবন্দি এবং শারিরিক পরীক্ষার জন্য শনিবার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা