সারাদেশ

কেশবপুরে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

আব্দুর রাজ্জাক, কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে বালু বোঝাই ট্রাকের পিছনে বাঁশ বোঝাই ট্রাকের ধাক্কায় হাসান সরদার (২৫) নামে একজন হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন একই ট্রাকের চালক নজরুল ইসলাম (৩৮)।

আরও পড়ুন: বাড়ল বিদ্যুতের দাম

ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে যশোর-চুকনগর সড়কের কেশবপুরের গোলাঘাটা মোড় নামক এলাকায়। নিহত হেলপার হাসান সরদার খুলনার কয়রা উপজেলার বামিয়া গ্রামের মোজাম সরদারের ছেলে। এছাড়া ট্রাক চালক নজরুল ইসলাম একই উপজেলার ঘুঘুরদিয়া গ্রামের সবেদ আলী গাজীর ছেলে।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্র জানায়, উপজেলার গোলাঘাটা মোড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুভর্তি একটি ট্রাকের পিছনে বাঁশ বোঝাই চলন্ত একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এলাকাবাসী গাড়ির ভেতরে থাকা চালকের সহকারী হাসান সরদারকে নিহত ও ট্রাক চালক নজরুল ইসলামকে আহত অবস্থায় উদ্ধার করেন। সকালে তাদেরকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

আরও পড়ুন: রাজতন্ত্র ফিরিয়ে আনতে নেপালে বিক্ষোভ

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহসানুল মিজান রুমি বলেন, হাসান সরদারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত ট্রাক চালক নজরুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা