সারাদেশ

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে অন্যচিত্র উন্নয়ন সংস্থার আলোচনা

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): প্রতি বছর ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালিত হয়। দেশে এ বছরের খাদ্য দিবসের প্রতিপাদ্য ‘কাউকে পশ্চাতে রেখে নয়। ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন।’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে শনিবার (১২ নভেম্বর) সকালে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় প্রেস ক্লাব সভাকক্ষে অন্যচিত্র উন্নয়ন সংস্থার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: সরকার এক টাকাও অপচয় করেনি

সমাজকর্মী ইমন সরকারের সঞ্চালনায় অন্যচিত্র উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রেবেকা সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গৌরীপুর হাসান মারুফ। এতে আরও উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন আহমেদ, সাংবাদিক ওবায়দুর রহমান, মহিলা কলেজের শিক্ষক সেলিম আল রাজ প্রমুখ।

সভায় বক্তারা খাদ্য উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে পারিবারিক এবং ক্ষুদ্র কৃষকের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এক ইঞ্চি জমিও যাতে অনাবাদী না থাকে সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল এসোসিয়েশন ফর ল্যান্ড রাইটস এন্ড ডেভেলপমেন্ট ঢাকা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা