সারাদেশ
রেলওয়ে সরকারি (ইংলিশ স্কুল) উচ্চ বিদ্যালয়

হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে সম্মাননা ও আলোচনা সভা

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে সরকারি (ইংলিশ স্কুল) উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে এসব কর্মসূচী অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: জ্ঞানের আলো ছড়াচ্ছে অক্সিজেন

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান। সভাপতিত্ব করেন হীরক জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষক আব্দুল আউয়াল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রেলওয়ে জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক এস এম আল মুহিদ, সৈয়দপুর রেলওয়ে পূর্ত বিভাগের সহকারি নির্বাহী প্রকৌশলী (ইনচার্জ) আহসান উদ্দীন, স্থানীয় রেলওয়ে হিসাব বিভাগের হিসাব কর্মকর্তা মাহবুবুর রহমান, সৈয়দপুর রেলওয়ে হাসপাতালের বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা (ডিএমও) ডাঃ আনিছুল হক, সাংবাদিক এম আর আলম ঝন্টু প্রমূখ।

পরে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থী সাবেক নৌবাহিনী সদস্য বর্তমান সিঙ্গাপুর প্রবাসী কমার্শিয়াল ডুবুরি মোঃ আব্দুল আলীমকে সম্মাননা দেওয়া হয়। ২০০৩ সালে ডুবে যাওয়া মিতালী-৩ লঞ্চ থেকে ১৩০ জনকে উদ্ধার করে আব্দুল আলীম।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যৌথভাবে হীরক জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব আব্দুল হাফিজ হাপ্পু ও সদস্য সুমন মোঃ আরিফুর আনোয়ার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা