পটুয়াখালীতে ট্রলার ডুবে একজনের মৃত্যু
সারাদেশ
ঘূর্ণিঝড় সিত্রাং

পটুয়াখালীতে ট্রলার ডুবে একজনের মৃত্যু

নিনা আফরিন,পটুয়াখালী : ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে পটুয়াখালীতে ইটবোঝাই ট্রলার ডুবে নুর ইসলাম মোল্লা (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : যমুনায় নৌকাডুবিতে মা-ছেলের মৃত্যু

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে লোহালিয়া নদীর প্রত্যাপপুর খেয়াঘাটে এলাকার নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে সোমবার (২৪ অক্টোবর) রাত নয়টার দিকে লোহালিয়া নদীতে ট্রলার ডুবে নিখোঁজ হয় নুর ইসলাম ।

নুর ইসলাম পটুয়াখালী সদর উপজেলার লোহালীয়া ইউনিয়নের নাজিরপুর গ্রামের বশির মোল্লার ছেলে।

আরও পড়ুন : ৮ দোকানে দুর্ধর্ষ চুরি, মালামাল লুট

পটুয়াখালী সদর থানার এসআই বিপুল হাওলাদার বলেন, ওই ট্রলারটি পটুয়াখালী থেকে ইট নিয়ে মুরাদিয়া যাচ্ছিল। প্রত্যাপপুর এলাকায় পৌঁছালে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে। পরে প্রত্যাপপুর খেয়া ঘাটে ট্রলারটি নোঙ্গর করেন তারা। পরে রাত নয়টার দিকে ঢেউয়ের তোরে তাদের ট্রলারটি ডুবে যায়।

এসময় ট্রলারে থাকা অন্যরা সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় নুরইসলাম। সকালে ফায়ার সার্ভিসের লোক গিয়ে নদী থেকে তার লাশ উদ্ধার করে।

আরও পড়ুন : দিনভর বৃষ্টি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম সরকার বলেন, খবর পেয়ে সকালে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে যায়। পরে সকাল ১০ টার দিকে লোহালিয়া নদীর প্রত্যাপপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা