সারাদেশ

মুন্সীগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা জেলার ৬টি উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন যারা

জেলা সহকারি রিটানিং অফিসার জেলা পরিষদ নির্বাচন মোহাম্মদ বশির আহমেদ দুপুর সোয়া ২টায় নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষনা করেন।

জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী সদস্যরা হলেন-সিরাজদীখান উপজেলা (১নং ওয়ার্ডে) মো. মাসুদ লস্কর (তালা), লৌহজং উপজেলা (৩নং ওয়ার্ড) মো. সিরাজুল ইসলাম মৃধা (হাতি), টঙ্গীবাড়ি উপজেলা (৪নং ওয়ার্ড) মো. আতিকুর রহমান (তালা ), সদর উপজেলা (৫নং ওয়ার্ড ) মো. আক্তারুজ্জামান (তালা), গজারিয়া উপজেলা (৬নং ওয়ার্ড) মো. সাইদুর রহমান (হাতি), সংরক্ষিত ১নং সদস্য হেলেনা ইয়াসমিন (দোয়াত কলম) ও সংরক্ষিত ২নং সদস্য মোরশেদা বেগম লিপি (বই) নির্বাচিত হয়েছেন।

এদিকে, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের অভিযোগ

এছাড়া শ্রীনগর উপজেলায় ২নং ওয়ার্ড সদস্য পদে মাহবুব উল্লাহ কিসমত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে ৫টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২০ জন প্রার্থী ও সংরক্ষিত ২টি নারী ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ৮ জন। মোট ভোটার সংখ্যা ৯২২ জন জনপ্রতিনিধি। এর মধ্যে পুরুষ ভোটার ৭০৪ জন ও নারী ভোটার ২১৮ জন। ২টি পৌরসভা ও ৬৮টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা এ নির্বাচনে প্রত্যক্ষ ভোট প্রদান করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা