ঈশ্বরগঞ্জে যুবদল নেতার লিফলেট বিতরণ
সারাদেশ
বিএনপির গণসমাবেশ

ঈশ্বরগঞ্জে যুবদল নেতার লিফলেট বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল ও সার্থক করতে লিফলেট বিতরণ করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি এডভোকেট এ.এস.এম সারোয়ার জাহান।

আরও পড়ুন : শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন-গণস্বাক্ষর

মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা ১১ টিকে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়ক ও দোকানপাট ঘুরে ঘুরে সাধারণ মানুষের মাঝে ওই গণসমাবেশ কর্মসূচির লিফলেট বিতরণ করেন।

দলীয় সূত্রে জানা যায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্ববধায়ক সরকারের দাবিতে, জ্বালানী তেল,চাল-ডাল, পরিবহন ভাড়া, সকল দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আওয়ামী পুলিশ কর্তৃক গুলি করে যুবনেতা, ছাত্রনেতা ও স্বেচ্চাসেবক দল নেতা হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে আগামী ১৫ অক্টোবর ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

ওই গণসমাবেশ সফল করতেই লিফলেট বিতরণ করেন যুবদল নেতা অ্যাডভোকেট এ.এস.এম সারোয়ার জাহান।

আরও পড়ুন : পলাশবাড়ীর প্রবীণ নেতা গোলাপের জীবনাবসান

এবিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি এডভোকেট এ.এস.এম সারোয়ার জাহান বলেন, পনেরো (১৫) অক্টোবর ময়মনসিংহে বিভাগীয় গণসমাবেশ সফল করতে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছি।

এই নেতা আরও বলেন, বিভাগীয় সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগ দেওয়ার কথা রয়েছে। এটি জনগণের দাবি আদায়ের সমাবেশ। আমরা আশা করছি, সাধারণ মানুষ এতে যোগ দেবেন।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা