নিষিদ্ধ কসমেটিকস রাখায় জরিমানা
সারাদেশ

নিষিদ্ধ কসমেটিকস রাখায় জরিমানা

মো:মনির হোসেন, ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে নিষিদ্ধ কসমেটিস রাখার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যার দিকে ত্রিশাল পৌর এলাকার বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মামুন।

আরও পড়ুন: বৈশ্বিক সঙ্কটে ফায়দা লুটতে চায় বিএনপি

তিনি জানান, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাদ্যদ্রব্য ও প্রসাধনী সামগ্রীর উপর মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় ত্বকের ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী বেশ কিছু নিষিদ্ধ কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। এছাড়াও নাম ঠিকানা বিহীন, বিএসটিআইয়ের অনুমোদনবিহীন বেশ কিছু খাদ্য পণ্য জব্দ করে বিনষ্ট করা হয়েছে। বিক্রয়ের সাথে জড়িত রসের মিষ্টিসহ কয়েকটি প্রতিষ্ঠানকে নগদ ২৬ হাজার টাকা অর্থদ- প্রদান করে ভ্রাম্যমান আদালত। সেই সাথে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্য ভবিষ্যতে বাজারজাত না করার নিমিত্ত মুচলেকা দেয় বিক্রেতারা। এছাড়াও রসের মিষ্টির দোকান থেকে ল্যাব পরীক্ষার জন্য ক্যামিকেলসহ কেক জব্দ করা হয়।

আরও পড়ুন: ভোটারদের আঙ্গুলের ছাপ নেবে ইসি

উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসান আব্দুল্লাহ আল মামুন বলেন, কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং তাদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা