নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স’র প্রথম বর্ষপূর্তি
সারাদেশ
নারীর প্রতি সহিংসতা রোধের শপথ

নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স’র প্রথম বর্ষপূর্তি

নোয়াখালী প্রতিনিধি : নারীর প্রতি সহিংসতা রোধের শপথ নিয়ে প্রথম বর্ষপূর্তি উৎসব করেছে নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স। শপথবাক্য পাঠ করার অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

আরও পড়ুন : বাংলাদেশ বিপুল পর্যটন সম্ভাবনাময়

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) মিলনায়তনে সংগঠনের প্রথম বর্ষপূর্তি উদযাপন করে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স প্রতিষ্ঠার শুরু থেকে জেলা পুলিশের সাথে সমন্বয় করে কাজ করছে। গত ১১ মাসে ৩৭২টি সাইবার অভিযোগের মধ্যে ৩৪৮ টি সমাধান করা হয়। একই সময়ে ৫ হাজারের বেশি এডাল্ট একাউন্ট ডিজেবল করা হয়। সেই সাথে বছরব্যাপি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাইবার সচেতনতা বিষয়ে ১২টি সেমিনার আয়োজন করে।

সামাজিক নানা উদ্যোগের অংশ হিসেবে এই সংগঠন শীতবস্ত্র বিতরণ, পথশিশুদের খাবার প্রদান, রমযানে সুবিধা বঞ্চিতদের মধ্যে ইফতার আয়োজন, ঈদ সামগ্রি বিতরণ ও ঈদ উল আযহায় গরু কুরবানী, সিলেটের ভয়াবহ বন্যায় ত্রাণ বিতরণে অংশগ্রহণ করে।

আরও পড়ুন : নিহতের সংখ্যা বেড়ে ৬৬

অনুষ্ঠানে প্রথমবারের মত আমরা গোলাপ প্রবর্তীত ‘ইয়থ ভলেন্টিয়ার এ্যওয়ার্ড ২০২২ প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বিভিন্ন অবদানে জন্য ছয়জন স্বেচ্ছাসেবকের হাতে ‘ইয়থ ভলেন্টিয়ার এ্যওয়ার্ড ২০২২ প্রদান ও উত্তরীয় পরিয়ে দেন।

সংগঠনের উপদেষ্টা মুনীম ফয়সালের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, প্রধান বক্তা ছিলেন (নোবিপ্রবি) মেরিন সায়েন্স ও ফিসারিজ বিভাগের চেয়ারম্যান ড. আবদুল্লাহ আল মামুন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীমা আক্তার, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান, কবি ও সাংবাদিক জামাল হোসেন বিষাদ, নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান, সংঠনের সভাপতি সাইদুর রহমান রায়হান।

আরও পড়ুন : মেলোনি হতে যাচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী

পরে অতিথিরা প্রথম বর্ষপূর্তির কেক কাটেন। এরপর জেলার বিভিন্ন অঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে সম্মননা ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা