প্রতীকী ছবি
সারাদেশ

ট্রাকচাপায় ২ পথচারী নিহত

সান নিউজ ডেস্ক: দিনাজপুরে ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশে দাঁড়িয়ে থাকা তিন অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) তানভীরুল ইসলাম।

শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপ‌জেলার খানপুর খানপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ আলী (৬৫) ও রা‌জিবপুর গ্রামের আজিজুল হকের ছেলে আজগার আলী (৩৫)। এ সময় আহত হয়েছেন মকবুল আলী (৪০)।

স্থানীয়রা জানায়, গাইবান্ধা থেকে তিনজন ব্যক্তি আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অটোর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ফুলবাড়ী থেকে আসা দ্রুতগতির মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) তানভীরুল ইসলাম বলেন, ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছেন। ট্রাক পু‌লি‌শের হেফাজ‌তে থানায় নি‌য়ে আসা হয়েছে। পরিবারের সদস্যরা আসলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা