ঈশ্বরগঞ্জ উপজেলা আ.লীগের আনন্দ মিছিল
সারাদেশ

ঈশ্বরগঞ্জ উপজেলা আ.লীগের আনন্দ মিছিল

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের সাথে উপজেলা আওয়ামী লীগের পরিচিতি সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে বাংলাদেশ

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে একটি বিশাল আনন্দ মিছিল বের করে ঈশ্বরগঞ্জ উপজেলার বর্তমান ও সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির আংশিক অনুমোদন দেয় ময়মনসিংহ জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার বিকেলে উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃত্বে মিছিল পৌরসভার চরনিখলা উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়ক ও পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

মিছিল শেষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনার ৬৮ তম জন্মবার্ষিকী ও নবগঠিত ছাত্রলীগের কমিটির সফলতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়েছে। মোনাজাত শেষে নবগঠিত ছাত্রলীগের নেতা কর্মীদের ফুল দিয়ে বরণ করে নেয় ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, সহ-সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ।

আরও পড়ুন: ২৪ দেশের সেনা কর্মকর্তারা কক্সবাজারে

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, সহ-দপ্তর সম্পাদক রুহুল আমিন রাহুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সদস্য মাহবুবুর রহমান মাহবুব,নবগঠিত উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক রানা আহমেদ,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান জুয়েল,দেলোয়ার জাহান মামুন, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহীদুল ইসলাম মাসুদ, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রবি, কাজী জিয়াউল হক শুভ্র, মোখলেছুর রহমান মানিক, সাইফুল ইসলাম নিপুন চন্দ্র বিশ্বাস প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ১টি পৌরসভা সহ ১১টি ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সাজেদা চৌধুরীর আসন শূন্য ঘোষণা

উল্লেখ্য এর আগে গত ৪ সেপ্টেম্বর উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে মোঃ হাসান মাহমুদকে সভাপতি ও রানা আহমেদকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট ঘোষণা করে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা