৭ সাংবাদিক আ.লীগের হাল ধরতে চান
সারাদেশ
গৌরীপুর প্রেসক্লাব

৭ সাংবাদিক আ.লীগের হাল ধরতে চান

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : দীর্ঘ ১৯ বছর পর আগামীকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ সম্মেলনে দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেছেন গৌরীপুর প্রেসক্লাবের সাতজন সাংবাদিক। এরমধ্যে সভাপতি পদে দু’জন, সাধারণ সম্পাদক পদে চারজন ও সাংগঠনিক সম্পাদক পদে একজন লড়ছেন।

আরও পড়ুন : চাষাবাদ বাড়াতে হবে

এতে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন আহমেদ।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, প্রেসক্লাবের সাবেক সভাপতি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিন্টু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান সেলিম ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক আবু কাউছার চৌধুরী রন্টি।

আরও পড়ুন : তলিয়ে গেছে উপকূলের নিম্নাঞ্চল

এছাড়া সাংগঠনিক সম্পাদক হতে চান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন শাহীন।

গৌরীপুর প্রেসক্লাবের আহবায়ক এইচএম খায়রুল বাসার ও সদস্য সচিব মশিউর রহমান কাউসার বিষয়টি নিশ্চিত করে সম্মেলনে তাঁদের সাফল্য কামনা করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা