ছবি: প্রতীকী
সারাদেশ

গাঁজা খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ২৫

সান নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ও চুমুরদী ইউনিয়নের কয়েক গ্রামবাসীর মধ্যে গাঁজা খাওয়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: কে হচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ও শনিবার সকালে সংঘর্ষে ঘটনায় ২৫ জন লোক আহত হন। এ সময়ে তারা ঘারুয়া ও পুর্বসদরদী বাজারের প্রায় ৪০টি দোকান পাট ভাংচুর ও লুটপাট করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় ১৫/২০ দিন আগে ঘারুয়া-মকরমপুর্টি ফিডার সড়কের চানপুর্টি এলাকায় চুমুরদী ইউনিয়নের পুর্বসদরদী গ্রামের শাওন, জনি শোহাইব গাঁজা খাচ্ছিল। তখন ঘারুয়া ইউনিয়নের মকরকপুর্টি গ্রামের আল আমিন তাদের এলাকায় গাঁজা খেতে নিষেধ করে। এই নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়।

আরও পড়ুন: কে হচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

এ ঘটনার জের ধরে শুক্রবার বিকালে মকরমপুর্টি গ্রামের আল আমিনসহ কয়েক যুবক ঘারুয়া স্কুল মাঠে ফুটবল খেলতে আসে। তখন পুর্বসদরদী গ্রামের ২০/২৫ জন যুবক স্কুল মাঠে এসে আল আমিনকে মারধর করতে থাকে। তখন উপস্থিত অন্য যুবকেরা আল আমিনের পক্ষ নিলে সংঘর্ষে রূপ নেয়। পরে পুর্বসদরদী গ্রামের যুবকেরা দেশী অস্ত্র নিয়ে ঘারুয়া বাজারের প্রায় ১৫টি দোকান ঘর ভাংচুর ও লুটপাট করে।

পরদিন শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে মকরমপুর্টিসহ আরো ২/১ গ্রামের লোকজন সঙ্ঘবদ্ধ হয়ে পুর্বসদরদী বাজারের প্রায় ২৫টি দোকান ঘর ভাংচুর ও লুটপাট করে। পুলিশ উপস্থিত হয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আরও পড়ুন: ফের সীমান্তে উত্তেজনা এবার যুদ্ধবিমান থেকে গোলা ছুড়ল মিয়ানমার

ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মুনসুর মুন্সী জানান, গাঁজা খাওয়া নিয়ে ২ পক্ষের যুবকেরা মারামারি ও অনেক দোকানঘর ভাংচুর করেছে। তবে উশৃংখল যুবকদের কঠোরভাবে বিচার করতে হবে। এলাকার গণ্যমান্য লোকজন নিয়ে আলোচনা করা হচ্ছে। ভবিষ্যতে যাতে তারা মারামারি করতে না পারে।

এ বিষয় ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় ও শনিবার সকালে যুবকদের মধ্যে মারামারি হয়েছে। দোকান ঘর ভাংচুর করেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয়েছি। এখন কোনো পক্ষে কোনো অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা