সারাদেশ

সড়কে ঝরল স্বামী-স্ত্রীসহ ৩ প্রাণ

সান নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে সিএনজি চালিত অটোরিক্সা ও পিকাআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ঝরল স্বামী-স্ত্রীসহ প্রাণ। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে সিলেট জকিগঞ্জ সড়কের উপজেলার রানাপিং এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন একজন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: কে হচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

নিহতরা হলেন, লুৎফুর রহমান (৭২), তিনি বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের উত্তর চক্রবানী গ্রামের হাজী মস্তাকিম আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য ছিলেন এবং তার স্ত্রী জেলি বেগম (৬০)। জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের তোপখানা গ্রামের সুনা মিয়ার ছেলে ইউনুস মিয়া (২৮), তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে চারখাই থেকে ছেড়ে আসা সিলেটগামী অটোরিকশা ও সিলেট থেকে বিয়ানীবাজার গামী পিকআপের মধ্যে ঘটনাস্থলে আসা মাত্র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

আরও পড়ুন: তাইওয়ানকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তবে আরেক যাত্রীকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা