কাঠালিয়ায়  জমি নিয়ে সংঘর্ষে আহত রাকিবুলের মৃত্যু
সারাদেশ

কাঠালিয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত রাকিবুলের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষে আহত রাকিবুল ইসলাম (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। তিনি গত ৬ দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন।

আরও পড়ুন : সু চির ৩ বছর কারাদণ্ড

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় মারা যান রাকিবুল। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রাকিবুলের ভাই তারিকুল ইসলাম তারেক।

তিনি জানান, ৬দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিসিৎসাধীন ছিলো এ সময় তার জ্ঞান না ফেরায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ সকালে মৃত্যু বরণ করেন।

প্রসঙ্গত, গত শনিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার দক্ষিন চেঁচরী গ্রামের ষাটকুড়ার মোড় এলাকায় বিরোধীয় জমিতে আমন ধানের চারা রোপন করা নিয়ে সংঘর্ষে পিতা ও পুত্রসহ দুই পক্ষের কমপক্ষে পাঁচ জন গুরুতর আহত হয়।

আরও পড়ুন : কমেছে ডলারের দাম!

আহতরা হচ্ছে শফি উদ্দিন হাওলাদার (৭৩) তার পুত্র তারিকুল ইসলাম তারেক (৪৩) রাকিবুল ইসলাম (৪০) এবং স্ত্রী নুরজাহান বেগম (লিলি) (৬০), অপর পক্ষের নজরুল ইসলাম হাওলাদার (৩৭) ।

এ ঘটনায় শুক্রবার (২ সেপ্টেম্বর) আহত তারিকুল ইসলাম তারেক বাদী হয়ে থানায় নামধারী ০৫ জনসহ অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন : চীন মৈত্রী সেতু উদ্বোধন

অভিযুক্তরা হলেন, ১। মোঃ শহীদুল ইসলাম শহিদ (৫৫), ২। ইব্রাহিম হোসেন তপু হাওলাদার (৪৫), ৩। নজরুল ইসলাম হাওলাদার (৩৭), ৪। মোঃ মামুন হাওলাদার (৪৫), ৫। মোঃ মিজান হাওলাদার (৫০)।

কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহিন হোসেন জানান, এ ব্যপারে একটি অভিযোগ পেয়েছি, আমরা মামলা এজাহারভুক্ত করেছি। শীঘ্রই তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন

গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এস...

নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও অ...

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই আজ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং...

আজকের মুদ্রা বিনিময় হার

আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসী আয়ের কারণে বৈদেশিক মুদ্রার লেনদেন বাংলাদেশের অর...

বেলুচিস্তানে নিহত ১০ সন্ত্রাসী

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা