গৌরীপুরে হিরোইনসহ যুবক আটক
সারাদেশ

গৌরীপুরে হিরোইনসহ যুবক আটক

সিয়াম শ্রাবণ, গৌরীপুর প্রতিনিধি: ময়মনসিংহে গৌরীপুরে ১১ আগস্ট (বৃহস্পতিবার) রাতে মোবাইল কোর্ট পরিচালনা করে হিরোইন সেবন ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে একজনকে আটক করে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

আরও পড়ুন: দেশের মানুষ বেহেস্তে আছে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় উপজেলার পৌরসভাধীন নয়াপাড়া এলাকার মো: বাপ্পী চৌধুরীর পুত্র মো: আরাফাত চৌধুরী টগর (২৫) কে রামগোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় মিলনের দোকানের ভিতর থেকে ৪ পুরিয়া হিরোইনসহ (যার আনুমানিক মূল্য ১০,০০০) টাকা ধৃত হয়। তাকে ঘটনাস্থলেই মোবাইল কোর্টে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫,০০০/- টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়তে পারে ছুটি

সূত্র জানায়, টগর একাধিক মাদক মামলায় জামিনে রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, মাদক দ্রব্যের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আর জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সার্বিক সহায়তায় ছিলেন গৌরীপুর থানার সাব-ইন্সপেক্টর মো: নাজমুল হাসান ও তার চৌকশ টীম । তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ ক্ষেত্রে প্রয়োজনীয় আলামত সংরক্ষণ করার নির্দেশ প্রদান করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

আশুলিয়ায় ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে...

ঘরে বসেই নাগরিকের কথা শুনলেন ববি হাজ্জাজ

জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ আরও শক্তিশালী করতে নতুন ধরন...

৭–৯ মাত্রার ভূমিকম্পে ঢাকায় উদ্ধারকাজে বড় বাধা হবে যানজট ও ধসে পড়া ভবন

শক্তিশালী ভূমিকম্প হলে রাজধানী ঢাকার জন্য সবচেয়ে বড় বিপদ শুধু ভবন ধসে পড়া নয়;...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত ছাড়িয়েছে ২৫০

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে আট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা