মির্জাপুরে জামুর্কী ইউনিয়ন বিএনপির প্রতিবাদ সমাবেশ
সারাদেশ
তারেক রহমানের বিরুদ্ধে কুটুক্তি

মির্জাপুরে জামুর্কী ইউনিয়ন বিএনপির প্রতিবাদ সমাবেশ

খন্দকার আশরাফুল ইসলাম, মির্জাপুর, টাঙ্গাইল : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুটুক্তি করায় টাঙ্গাইলের মির্জাপুরে জামুর্কী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

আরও পড়ুন : ক্ষমতা ভোগের বস্তু নয়

শনিবার (২৩ জুলাই) মির্জাপুর উপজেলার বানিয়ারা বাজারে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

জামুর্কী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল ছাত্রসংসদের সাবেক জিএস সাইদুর রহমান (সাঈদ সোহরাব)

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপি’র সাবেক সদস্য ও টাঙ্গাইল জেলা ইটভাটা মালিক সমিতির সাবেক সভাপতি মোঃ ফিরোজ হায়দার খান।

আরও পড়ুন : ৩১ কর্মকর্তা-প্রতিষ্ঠান পেলো সম্মাননা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর বক্তব্যকে ধৃষ্টতাপূর্ণ ও শিষ্টাচার বহির্ভূত উল্ল্যেখ করে বক্তারা বলেন এ ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার না করলে বিএনপি দেশবাসীকে সাথে নিয়ে এর উপযুক্ত জবাব রাজপথে দেবে।

জামুর্কী ইউনিয়ন বিএনপি’র সাবেক উপদেষ্টা খন্দকার ফজলুল বারি বেন্জামিনের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন : জাতীয় পতাকাকে ‘বিকৃতি’ করলো পাকিস্তান

প্রসঙ্গত, গত রোববার জাতীয় প্রেসক্লাবের এক সভায় মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী বলেন, ‘তারেক জিয়া একজন কুলাঙ্গার। সে বিদেশে বসে বঙ্গবন্ধুর নাম ধরে কথা বলে। শেখ মুজিব বলার ধৃষ্টতা দেখায়। তাকে কোনদিন দেশে আসতে দেওয়া হবে না। আর যদি আসে, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁর জিভ কর্তন করবে।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৮, চিকিৎসাধীন ৬২

মুন্সীগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৮ জন ড...

 তরুণরা আমাদের অনুপ্রেরণা, তারাই আমাদের সাহস দেবে: আলোকচিত্রী তাসলিমা আখতার

বেগম রোকেয়া পদকপ্রাপ্ত আলোকচিত্রী তাসলিমা আখতার বলেছেন, বর্তমান প্রজন্মের তরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা