প্রতীকী ছবি
সারাদেশ

নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

এস,এম শাহাদৎ হোসাইন, গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সিহাব মিয়া (১৫) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ জুলাই) বিকালে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার এলাকায় তিস্তা নদী থেকে লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বাংলাদেশ আর শ্রীলঙ্কা এক জিনিস নয়

নিহত সিহাব মিয়া সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের বেলকা বাজার এলাকার আনিছুর রহমানের ছেলে ও স্থানীয় একটি স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে সিহাব মিয়া বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান মেলেনি। শুক্রবার বিকালে নদীতে তার লাশ পাওয়া যায়।

আরও পড়ুন: যশোরে একই পরিবারের ৩ জনকে হত্যা

সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (ওসি) আব্দুল আজিজ বলেন, স্থানীয়দের সংবাদ পেয়ে শুক্রবার বিকালে লালচামার এলাকায় তিস্তা নদীতে সিহাব মিয়ার লাশ উদ্ধার করা হয়। নিহতের গলায় কাপড় পেঁচানো ছিল।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা