ঠাকুরগাঁওয়ে ট্রাক-পাগলু সংঘর্ষে নিহত ২
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ট্রাক-পাগলু সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ট্রাক ও পাগলুর মুখোমুখি সংঘর্ষে নিহত ২ এবং আহত হয়েছেন ৪ জন।

আরও পড়ুন : শিনজো আবে মারা গেছেন

বৃহস্পতিবার (৭ জুলাই) রাত সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভূলীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার দেবিপুর ইউনিয়নের খালিশাকুড়ি পোস্ট অফিস এলাকার মৃত আব্দুল হকের ছেলে খলিলুর রহমান খলিল (৬০) ও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের মো.কাদেরুল ইসলামের ছেলে পারভেজ (৩০)।

আহতরা হলেন - পঞ্চগড় জেলার বোদা উপজেলার ডাপুরাপাড়ার মৃত শাহ আলমের ছেলে আক্তার হোসেন (৩৫), একই উপজেলার সইমনপাড়া গ্রামের জাহিরুল ইসলামের ছেলে মো. সুপিয়ার রহমান (৪০), মাঝগ্রামের ফয়জুল ইসলামের ছেলে আজিজুর ইসলাম (৪৫) ও আজিজুর ইসলামের স্ত্রী হাসিনা বেগম (৪০)।

আরও পড়ুন : ফের বাড়ছে পানির দাম

সদর থানার উপ পরিদর্শক (এসআই) হালিম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে পঞ্চগড় থেকে ঠাকুরগাঁওয়ের দিকে একটি পাগলু আসছিল।

অপরদিকে ঠাকুরগাঁও থেকে একটি ট্রাক পঞ্চগড়ের দিকে যাওয়ার সময় ভুল্লীর হবিবর রহমানের মিল চাতালে সামনে পৌঁছালে ট্রাক ও পাগলুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাগলুতে থাকা খলিলুর রহমান খলিল (৬০) ঘটনাস্থলেই মারা যান ও পরে হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পারভেজ (৩০) ।

আরও পড়ুন : শেখ হাসিনার পরিবার দুর্নীতি করে না

এছাড়াও পাগলুর আরো ৪ যাত্রী আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি হাইওয়ে থানা খতিয়ে দেখছেন ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা