সারাদেশ

বাসের বক্সে ১৮ ছাগলের মৃত্যু

সান নিউজ ডেস্ক: বাসের বক্সের ভেতরে করে রাজধানীর কোরবানির পশুর হাটে নেয়ার পথে অতিরিক্ত গরমে ১৮টি ছাগলের মৃত্যু হয়েছে। পরে মৃত ছাগলগুলো পাইকার সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের পাশে ফেলে গেছেন।

আরও পড়ুন: জাপানের সাবেক প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ

শুক্রবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে ওই সড়কে মৃত অবস্থায় ছাগলগুলো দেখতে পান স্থানীয়রা। বাসের বক্সের ভেতর প্রচণ্ড গরমের কারণে ছাগলগুলো মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী আবুল হোসেন জানান, বৃহস্পতিবার দিনগত রাত ১১টার দিকে একটি যাত্রীবাহী বাস যানজটের কারণে ধীরগতিতে ঢাকার দিকে যাচ্ছিলো। হঠাৎ বাসটি বাইপাইল এলাকার আমেরিকা প্লাজার সামনে এসে দাঁড়ায়। বাস থেকে কয়েকজন লোক নেমে বক্সের ভেতর থেকে মৃত অবস্থায় ১৮টি ছাগল বের করেন। এ সময় ছাগলগুলোর মালিক কান্নায় ভেঙে পড়েন।

আরও পড়ুন: মহাসড়কে ২৫ কি.মি. যানজট

জানা গেছে, পাবনা থেকে এই ছাগলগুলো কোরবানির পশুর হাটে বিক্রির উদ্দেশে ঢাকায় আনা হচ্ছিল। শ্বাসরোধ ও অতিরিক্ত গরমের কারণে পথে ছাগলগুলো মারা যায়। তবে দুটি কোনোরকম বেঁচে আছে। সেগুলোকে পানি পান করিয়ে বাসের ভেতরে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা