মানহানি থেকে দুদকের ৩ কর্মকর্তার অব্যাহতি
সারাদেশ

মানহানি মামলা থেকে দুদকের ৩ কর্মকর্তার অব্যাহতি

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর আদালতে হওয়া একটি মানহানির মামলা থেকে অব্যাহতি পেয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালী শাখার তিন কর্মকর্তা।

আরও পড়ুন : ২৫ জুন পদ্মা সেতু উদ্বােধন

অব্যাহতি পাওয়া কর্মকর্তারা হলেন, নোয়াখালী দুদক কার্যালয়ের সাবেক ডিডি জাহাঙ্গীর আলম,সহকারী পরিচালক মো.মশিউর রহমান ও বর্তমান পরিচালক মো.সুবেল আহামেদ।

সোমবার ( ২৩ মে ) যুগ্ম-জেলা জজ আদালতের বিচারক মাশফিকুল হক উভয় পক্ষের শুনানি শেষে তাদের অব্যাহতির আদেশ দেন বলে জানান নোয়াখালী দুদক শাখার আইনজীবী আবুল কাশেম।

তিনি বলেন, এ মামলার ৪-৬নং বিবাদী যথাক্রমে নোয়াখালী দুদক কার্যালয়ের সাবেক ডিডি জাহাঙ্গীর আলম,সহকারী পরিচালক মো.মশিউর রহমান ও বর্তমান পরিচালক মো.সুবেল আহামেদ লিখিত জবাব দাখিল পূর্বক প্রতিদ্বন্ধিতা করে আসছেন।

আরও পড়ুন : রাশিয়ার সঙ্গে বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত

উক্ত মামলায় আদালত গতকাল সোমবার ২৩ মে উভয় পক্ষের শুনানী করে। এ মামলায় উভয়পক্ষের শুনানী শেষে তিনজন কর্মকর্তার নাম আরজি থেকে কেটে তাদের মামলা থেকে অব্যাহতি দিয়ে দেন।

মানহানির মামলার অভিযোগে বলা হয়, নোয়াখালী জজকোর্টের নাজির (সাময়িক বরখাস্তকৃত) মো.আলমগীরের বিরুদ্ধে দুদকের তিন কর্মকর্তা প্রত্যক্ষ সহযোগিতায় এবং ইন্ধনে সময় টিভি ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি আদালতের তৃতীয় শ্রেণীর কর্মচারীর অবৈধ সম্পদের পাহাড় শিরোনামে সংবাদ প্রচার করে।

আরও পড়ুন : ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ

এ সংবাদে বাদীর ১০ কোটি টাকার মানহানি হয়েছে মর্মে দাবি করে উক্ত ১০ কোটি টাকা বিবাদীদের নিকট থেকে আদায়ের নিমিত্তে টিভি চ্যানেলের মালিক ও সাংবাদিককে ১-৩নং আসামি করে মানহানি মামলা করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

বকেয়া বেতন ও অন্যান্য ন্যায্য দাবি আদায়ের দাবিতে চট্টগ্রাম নগরের আতুরের ডিপো...

আইসিসির প্রেসিডেন্ট সহ দুই কর্মকর্তার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে ও আদালটির কর্মকর্...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬

গাজা সিটির একটি জনাকীর্ণ ক্যাফেতে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘ...

ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে ঢাকাকে ৮ জোনে ভাগ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছ...

বুধবার ঢাকার যেসব মার্কেট বন্ধ

চলুন জেনে নেওয়া যাক বুধবার (১৯ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা