সাবেক ছাত্রলীগের নেতার হুইলচেয়ার পেয়ে মহাখুশি জান্নাতুল
সারাদেশ

সাবেক ছাত্রলীগের নেতার হুইলচেয়ার পেয়ে মহাখুশি জান্নাতুল

এহসানুল হক (ঈশ্বরগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি মাসুদ হাসান তূর্ণ'র দেওয়া হুইলচেয়ার পেয়ে মহাখুশি অটিস্টিক শিশু জান্নাতুল ফেরদৌস (৭)।

আরও পড়ুন : পি কে হালদারের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য আসেনি

অটিস্টিক শিশুটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আশ্রবপুর মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। মাসুদ হাসান তূর্ণ'র বাড়িও একই গ্রামে।

রবিবার (১৫ এপ্রিল) বেলা ১২ টার দিকে মেয়েটির কাছে হুইলচেয়ার হস্তান্তর করেন তূর্ণ।

এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা ১ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফা (হানিফ),ওয়ার্ডের মেম্বার আবুল খায়ের ফকির, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক,ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রশিদ সহ এলাকার মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন : তিউনিশিয়ায় ৩২ বাংলাদেশি উদ্ধার

উপস্থিত নেতা-কর্মীরা জানান, হুইলচেয়ার পেয়ে মহাখুশি দেখা গেছে জান্নাতুলকে। তার খুশিতে আমরাও খুশী।

হুইলচেয়ার প্রদান প্রসঙ্গে জানতে চাইলে, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি মাসুদ হাসান তূর্ণ বলেন, জান্নাতুল ফেরদৌসের বিষয়ে জানার পর তাকে একটি হুইলচেয়ার প্রদান করি। যাতে সে অন্য বাচ্চাদের সাথে মিশে খেলাধূলা ও পড়ালেখা করতে পারে। মানুষের জন্য কিছু করতে পারলে আত্মতৃপ্তি পাই। আল্লাহ যদি তাওফিক দান করেন তাহলে এভাবেই মানুষের সেবা করে যেতে চান বলে জানান তিনি।

আরও পড়ুন : বিএনপি সহজে ক্ষমতায় আসতে পারবে না

জানা যায়, শিশুটি একটি হুইলচেয়ারের অভাবে দীর্ঘ দিন যাবৎ চলাফেরা করতে পারছিলো না। অভাবের সংসারে তার বাবারও সুযোগ হয়ে উঠেনি একটি হুইলচেয়ার কিনে দেওয়ার। বিষয়টি জানতে পেরে সাবেক ছাত্রলীগ নেতা তূর্ণ একটি হুইলচেয়ার দেওয়ার সিদ্ধান্ত নেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা