বোয়ালমারীতে অবৈধ ভাবে পুকুর খনন করছেন স্কুল শিক্ষক
সারাদেশ

বোয়ালমারীতে অবৈধ ভাবে পুকুর খনন করছেন স্কুল শিক্ষক

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তামারহাজী গ্রামের দক্ষিনপাড়া ফসলি মাঠে ভেকু দিয়ে পুকুর খনন করছেন এক স্কুল শিক্ষক। প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে ঈদের আগেই শুরু করেছেন এই অবৈধ পুকুর খননের কাজ।

আরও পড়ুন : তিনদিনের রিমান্ডে পি কে হালদার

শনিবার (১৪ মে ) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের তামারহাজী গ্রামের দক্ষিনপাড়া ফসলি মাঠে ভেকু দিয়ে অবৈধ ভাবে পুকুর খনন করছেন হাসামদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তামারহাজী গ্রামের মো. আনোয়ার হোসেন।

পুকুর খননের মাটিও তিনি বিভিন্ন ইটভাটার মালিকের কাছে বিক্রি করছেন। ওই মাটি অবৈধ ট্রলিতে করে আশা যাওয়ার সময় গ্রামীণ সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করে।

আরও পড়ুন : বিএনপি সহজে ক্ষমতায় আসতে পারবে না

এব্যাপারে মো. আনোয়ার হোসেন বলেন, এখানে আগে থেকেই একটি ছোট পুকুর ছিল, সেটাকে সংস্করণ করা হচ্ছে। আমি নতুন ভাবে পুকুর খনন করছি না।

বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, পুকুর খননের সংবাদ পাওয়ার পর খনন কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে সরেজমিনে গিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা