সারাদেশ

এমপির ইফতারে যাওয়ায় যুবককে হাতুড়িপেটা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী ৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর ইফতারের দাওয়াতে যাওয়ায় ইমাম হোসেন নামে একজনকে হাতুড়িপেটা করা হয়েছে। এ ছাড়া ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগও করা হয়েছে।

আরও পড়ুন: ভবন থেকে ইট পড়ে পথচারীর মৃত্যু

রোববার ( ১৭ এপ্রিল ) থেকে দফায় দফায় কবিরহাট উপজেলার বটইয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটছে।

বুধবার ( ২০ এপ্রিল ) সকালে নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে একাধিক ভুক্তভোগী সংবাদ সম্মেলন ডেকে এসব কথা বলেন।

এ সময় বটইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি সহকারী ইমাম হোসেন অভিযোগ করেন, শুক্রবার ( ১৫ এপ্রিল ) এমপি একরামুল করিম চৌধুরীর কবিরহাটস্থ গ্রামের বাড়িতে ইফতারের দাওয়াতে যান তিনি। তারপর থেকে তাকে নানাভাবে হুমকি দিচ্ছে কয়েকজন। এক পর্যায়ে রোববার (১৭ এপ্রিল ) রাতে বাটইয়া ইউনিয়নের চেয়ারম্যান জসীম উদ্দিন শাহীনের সন্ত্রাসীরা তাকে বাড়ি যাওয়ার পথে আটক করে হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে।

হাতুড়ির আঘাতে তার মাথা ফেটে যায়। এখনও তাকে হুমকি দিচ্ছে। এ সময় মনোয়ারা বেগম নামে আরেক ভুক্তভোগি জানান, তার ছেলে এমপির ইফতারে যাওয়ায় তার বসতঘর লাগোয়া দোকানে আগুন চেয়ারম্যান শাহীনের লোকজন। ভুক্তভোগীরা এ ঘটনায় কবিরহাট থানায় লিখিত অভিযোগও দিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

আরও পড়ুন: ‘চন্দ্রিমা ও নিউমার্কেট ঢাকা কলেজের সম্পত্তি’

এ বিষয়ে বাটইয়া ইউনিয়নের চেয়ারম্যান জসীম উদ্দিন শাহীন অভিযোগ অস্বীকার করে বলেন, মন্ত্রী মহোদয়কে নিয়ে কটুক্তি করার প্রেক্ষিতে সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটাতে পারে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা