সারাদেশ

পহেলা বৈশাখে মুক্তির বন্ধন ফাউন্ডেশনের ফের ফ্রী হাট

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ক্লান্তিহীন একদল তরুণদের দ্বারা পরিচালিত অসহায় মানুষদের ভালবাসার আস্থার সংগঠন ‘মুক্তির বন্ধন ফাউন্ডেশন’ এর চিরচেনা আয়োজনে পহেলা বৈশাখ নববর্ষকে সামনে রেখে সুবিধাবঞ্চিত ১৪০০টি পরিবারের মাঝে ফ্রী হাটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় তুলে দিয়েছে সংগঠনের স্বেচ্ছাসেবকগণ।

আরও পড়ুন: সংস্কৃতি রক্ষাই হোক নববর্ষের অঙ্গীকার

ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ী ইউনিয়নের ইরা এল পিজি ফিলিং স্টেশন প্রাঙ্গনে (১৪ এপ্রিল) বৃহস্পতিবার সকালে থেকে এ বাজারের কার্যক্রম শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত। এর আগে পহেলা রমজানে ফ্রী হাটের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন। উল্লেখ্য সংগঠনের সদস্যদের নিজস্ব চাঁদা, অনুদান এবং সাধারণ মানুষের অনুদানে কার্যক্রম পরিচালিত হলেও ব্যয়বহুল বিশেষ এই হাটের অর্থায়ন করছে বিভিন্ন দাতা সদস্য।

মুক্তির বন্ধন ফাউন্ডেশনের এবারের ফ্রী হাটে একজন অসহায় মানুষ পাচ্ছেন চাল ২৫ কেজি, ডাল ২ কেজি,আটা ২ কেজি,তেল - ৩ কেজি,চিনি-৩ কেজি, দুধ-২ কেজি, সেমাই-২ প্যাকেট, ছোলাবুট-২ কেজি, চিড়া -২ কেজি, হলুদ গুড়া -২০০ গ্রাম, মরিচ গুড়া-২০০ গ্রাম,লবন-১ কেজি,আতব চাল -১ কেজি, সাবান - ২ টা।

এবিষয়ে মুক্তির বন্ধন ফাউন্ডেশনের সেচ্ছাসেবক আব্দুস সালাম জুমন বলেন, বর্তমান সময়ের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির ফলে অসহায় মানুষেরা সংসার চালাতে হিমশিম খাচ্ছে। পবিত্র রমজান মাসে তারা সেহেরি ও ইফতারের সময় দুবেলা দু'মুঠো ভাত খেয়ে রোজা রাখতে পারে সেজন্য অসহায় ছিন্নমূল মানুষের মাঝে ফ্রী হাটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দিচ্ছি।

আমরা সারা রমজান মাস ফ্রী বাজার কার্যক্রম পরিচালনা করব। যদি সমাজের বিত্তবানরা আমাদের জনবান্ধব মহৎ কাজে এগিয়ে আসে তাহলে আমরা পুরো রমযান মাসেই এ কার্যক্রম চালিয়ে যেতে পারব। ঈদেও তারা অসহায় মানুষের ঈদ সামগ্রী ও ঈদের কাপড় বিতরণের ব্যবস্তা করার পরিকল্পনা রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা