সারাদেশ
শীতলক্ষ্যায় লঞ্চডুবি:

৭ জনের মরদেহ উদ্ধার 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় এমভি আফসার উদ্দিন নামে একটি লঞ্চ ডুবে এখন পর্যন্ত সাত জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গা পীড়নকে ‘গণহত্যা’ ঘোষণা দিচ্ছে যুক্তরাষ্ট্র

মৃত ৭ জনের মধ্যে ৬ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে নৌ-পুলিশ। যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে তারা হলেন, মুন্সীগঞ্জ সদরের উত্তর ইসলামপুরের ব্যবসায়ী জয়নাল ভূইয়া (৫৫), মুন্সীগঞ্জের রমজানবেগ এলাকার আরিফা আক্তার (৩৫), তার ছেলে সাফায়েত (১৫ মাস), পটুয়াখালীর মির্জাগঞ্জের সালমা বেগম (৪০), তার মেয়ে ফাতেমা (৭), মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার স্মৃতি (১৮), একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

এর আগে, রোববার (২০ মার্চ) দুপুরে চর সৈয়দপুরের আলামিন নগর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক জাহাজটি মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদী থেকে নৌ-পুলিশ আটক করেছে।

আরও পড়ুন: পায়রা বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় অর্ধশত যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল এম এল আফসারউদ্দিন। পথে এমভি রূপসী-৯ নামে একটি কার্গোবাহী জাহাজ লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে লঞ্চটি মুহূর্তেই ডুবে যায়। এ সময় ১৫ থেকে ২০ জন যাত্রী সাঁতারে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। তবে লঞ্চে ঠিক কতজন যাত্রী ছিলেন তা কেউ নিশ্চিত করতে পারেনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা