সড়ক দুর্ঘটনা (ছবি: প্রতীকী)
সারাদেশ

নরসিংদীতে সড়কে ঝরল তিন প্রাণ

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চালকসহ তিনজন মারা গেছেন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের পাশে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি হাইওয়ে পুলিশ।

ভৌরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক খালেদ মাহমুদ জানান, বৃহস্পতিবার দিনগত রাতে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিলো। রাত ৪টায় বাসটি ঢাকা-সিলেট মহাসড়কে মরজাল বাসস্ট্যান্ডের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিন জন মারা যান।

আরও পড়ুন: ভাঙ্গুড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং ভৌরব হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় বাস ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা