ছবি- সংগৃহিত
সারাদেশ

ভাঙ্গুড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় রেলওয়ের জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে বুধবার সকালে। অভিযান পরিচালনা করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান।

প্রথম দিনের এ অভিযানে প্রায় ১০টি ভবন ভাঙ্গা হয়। এছাড়া ২২ ভবন মালিককে জরিমানা করা হয়।

আরও পড়ুন: রোববার খাগড়াছড়িতে আধাবেলা অবরোধ

সূত্র জানায়, ভাঙ্গুড়া পৌর শহরের ভাঙ্গুড়া ও শরৎনগর বাজারে রেলওয়ের প্রায় অর্ধশত বিঘা জমি রয়েছে। প্রায় দেড় যুগ ধরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এসব জায়গা দখল করে ভবন নির্মাণ করছেন। এসব অবৈধ ভবন নির্মাণ বন্ধে রেলওয়ে কর্তৃপক্ষ বারবার নোটিশ দিলেও দখলদাররা তা কর্ণপাত করেনি। ফলে উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, রেলওয়ের জমিতে নির্মিত অবৈধ স্থাপনাগুলো পর্যায়ক্রমে ভাঙ্গা হবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা