বিএসএফের, গুলিতে, বাংলাদেশি, যুবক, নিহত,
সারাদেশ

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্ত থেকে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান (২০) নামে এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত।

নিহত মিজানুর রহমান উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুংলীবাড়ী সীমান্তের নাসিম উদ্দিন ভুট্টুর ছেলে।

নিহতের পরিবার, রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়ন ও পাটগ্রাম পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড় ৪ টার দিকে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্ত পথে ভারত থেকে গরু আনতে গেলে মিজানুর গুলিবিদ্ধ হয়। পরে সহযোগীরা তাকে উদ্ধার করে দ্রুত পাটগ্রাম উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার সুলতান হোসেন বলেন, ‘মিজানুর রহমানসহ পাঁচ-সাতজনের একটি দল গরু আনার জন্য পূর্বজগতবেড় এলাকার শমসেরনগর সীমান্তে যায়। বিষয়টি টের পেয়ে ভারতীয় ১৪০ বিএসএফের চুয়াংগারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি করলে তার মৃত্যু হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদপত্র দিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানোর প্রস্তুতি চলছে। মিজানুরের লাশ বর্তমানে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।’

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কালীপ্রসাদ সরকার বলেন, বৃহস্পতিবার ভোর রাত ৫ টা ২০ মিনিটে আল জাহিদসহ কয়েকজন ব্যক্তি গুলিবিদ্ধ মিজানুরকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। খবর পেয়ে দ্রুত গিয়ে দেখি হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মিজানুর রহমানের মাথার পেছনে গুলি ঢুকে ভেতরেই আছে। এটাকে অক্সিটাল রিজিওন বলে। গুলি ঢুকেছে হয়েছে কিন্তু বের হয়নি। অর্থাৎ দূর থেকে গুলি করার কারণে সেটি বের হয়ে যায়নি। এতে প্রচুর রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে। বিষয়টি পাটগ্রাম থানা পুলিশকে অবহিত করা হয়েছে।’

পাটগ্রাম থানার ওসি বলেন, ‘আমরা লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছি। এরপর আইনগত ব্যবস্থা নিয়ে লালমনিরহাট সদর হাসপাতালে লাশের ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

টেকনাফ সীমান্তে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ পূর্বশত্রুতা ও আধি...

তুরস্কের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্ব বাংলাদেশের

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আ...

আবেদন করেও জামিন পেলেন না খলনায়ক ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল চরি...

ফরাসিরা ফুলব্যাক সংকটে

ফ্রান্স জাতীয় ফুটবল দলের ডাগআউটে বসার পর থেকেই দলের একটি দুর্বল দিক নিয়ে বেশ...

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে চিকিৎসা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা