সারাদেশ

মুন্সীগঞ্জে খাল খননের উদ্বোধন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা গ্রামে খাল খনন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ( ১ মার্চ) সকাল ১০ টার দিকে চরকেওয়ার ইউনিয়নের ফকিরকান্দি ব্রিজ সংলগ্ন খালের মাটি কেটে উদ্বোধন করা হয় খনন কাজের। জানা যায়, ইউনিয়নের দক্ষিণ চরমশুরার ফকিরকান্দি হতে বাঘাইকান্দি খাল ২ কিলোমিটার নাব্যতার জন্য খনন করা হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান আনিস।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকেওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আফছার উদ্দিন ভূইয়া, সেচ বিভাগের প্রকৌশলী মোহাম্মদ সোহান মোল্লা।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন সদস্য মো. কামাল ভূইয়া, মো. মন্টু দেওয়ান, সিরাজ জমাদার, সাবেক সদস্য আব্দুর রহিম, মো. হারুন ফকির, মো. শাহিন মাদবর, মজিবর মোল্লা প্রমুখ৷

আরও পড়ুন: শান্তি আলোচনায় মস্কোর ৪ শর্ত

এ বিষয়ে সেচ ইঞ্জিনিয়ার মো. সোহান মোল্লা বলেন, ফকিরকান্দি হতে বাঘাইকান্দি বড় খাল পর্যন্ত ২ কিলোমিটার খাল নাব্যতার জন্য খনন করা হবে। এর গভীরতা হবে ২ মিটার, প্রস্হ হবে স্হান বেঁধে ৪ বা ৫ মিটার। এ খাল খনন সম্পন্ন হলে নৌ-পথে পন্য পরিবহন সহজ হবে।

চরকেওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আফছার উদ্দিন ভূইয়া বলেন, এই খালটি খনন হলে আলু মৌসুমে সেচ ও আলুর পরে কৃষকরা ইরি ধান রোপণে সেচের পানি সহজে দিতে পারবে। এ খালটি খননে সরকার অর্থ বরাদ্দ দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা