ছবি-সংগৃহিত
সারাদেশ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী শহরের শেখ রাসেল শিশু পার্ক এলাকায় অভিযান চালিয়ে রোববার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, রোববার রাতে পটুয়াখালী শহরের শেখ রাসেল শিশু পার্ক বিটাইপ এলাকায় অভিযান চালিয়ে বাদল মুন্সিকে গ্রেফতার করা হয়। মাদক মামলায় জামিনে বেরিয়ে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

তিনি আরও বলেন, ২০১৩ সালে ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। পটুয়াখালী অতিরিক্ত দায়রা জজ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তার বিরুদ্ধে আরও ৬ টি মামলা রয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বাগেরহাটে আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ব...

৮০০ কেজি গাধার মাংসসহ কুকুর, শিয়াল ও বনরুই উদ্ধার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক গোপন আস্তানায় অভিযান চালিয়ে প্রায় ৮০০ কে...

মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঘুরে দেখলেন দর্শনার্থীরা

মোংলার দিগরাজ নেভাল বার্থে সশস্ত্র বাহিনী দিবস উপল...

ভেনিস-টরন্টো ঘুরে কলকাতায় বাঁধনের সিনেমা!

ভারত তথা পুরো দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আসর কলকাতা আন্তর্জাতিক চলচ্চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা