সারাদেশ

ফেসবুকে মন্তব্য, সাংবাদিক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, পাটকেলঘাটা (সাতক্ষীরা): সাতক্ষীরার পাটকেলঘাটার সদ্য বিদায়ী তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবিরের বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য লেখায় পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি জহুরুল হককে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন কয়েকজন সাংবাদিক।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পাটকেলঘাটা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার।

গ্রেফতার জহুরুল হক পাটকেলঘাটা থানার চৌগাছা গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি দৈনিক ভোরের পাতার থানা প্রতিনিধি। গ্রেফতার আরেকজনের নাম আব্দুর রহমান। তিনি পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের পাশের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, ফেসবুকে পুলিশ ও সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য পোস্ট করায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলায় পাটকেলঘাটার জহুরুল ইসলাম, আব্দুর রহমানসহ তিনজনকে আসামি করা হয়েছে। এই মামলায় জহুরুল ও আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: অসৎ ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন

মামলার বাদী ডিবি পুলিশের এসআই আরিফুর রহমান জানান, প্রশাসনের ঊর্র্ধ্বতন কর্মকর্তাদের কাছে অধস্তনদের বিরুদ্ধে বেনামী দরখাস্ত, স্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক বক্তব্য লেখাসহ বিভিন্ন অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে সদর থানায় মামলা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম কবীর জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা