মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা (ছবি: সংগৃহীত )
সারাদেশ

ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের তিন আরোহীর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের তিন আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত গুরুতর আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঘোড়াঘাট রেলগুমটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিরামপুর থানার ওসি পরিমল কুমার রায় জানান, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন দ্রুতযান এক্সপ্রেস ঘোড়াঘাট এলাকা পার হচ্ছিল। ট্রেনটি রেলগুমটি এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস রেললাইনে উঠে যায়। এসময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মাইক্রোবাসের তিন আরোহীর মারা যান।

তিনি জানান, মাইক্রোবাটিতে সাতজন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় অন্য চার আরোহী গুরুতর আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ফের সপরিবারে করোনায় আক্রান্ত মেয়র আতিক

ঘন কুয়াশা ও রেলক্রসিংয়ের সিগনাল বার নামানো না থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলেও জানান ওসি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা