মাঝ পথে বিকল, ঢাকার সাথে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন
সারাদেশ

মাঝ পথে ইঞ্জিন বিকল, ঢাকার সাথে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: ঢাকা থেকে সৈয়দপুরগামী নীলসাগর ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় গাজীপুর থেকে পশ্চিমাঞ্চলের সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া মৌচাক স্টেশনে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস এবং মির্জাপুর স্টেশনে ঢাকাগামী বনলতা ট্রেনটি আটকা পড়েছে।

শনিবার (১ জানুয়ারি) কালিয়াকৈরের হাইটেক পার্ক ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের মাঝামাঝি স্থানে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে দুপুর পর্যন্ত গাজীপুর থেকে পশ্চিমাঞ্চলের সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি জয়দেবপুর জংশন থেকে ছেড়ে যায়। পরে গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক পার্ক ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের মাঝামাঝি গিয়ে ট্রেনে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে দুপুর সোয়া একটা পর্যন্ত ওই পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, রেলওয়ে পশ্চিমাঞ্চল (পাকশি) বিভাগে খবর দেওয়া হয়েছে। উদ্ধার ট্রেন গিয়ে কাজ শুরু করলে ট্রেন চলাচল স্বাভাবিক সম্ভব হবে। তবে মির্জাপুর স্টেশনে থেমে থাকা বনলতা ট্রেনের ইঞ্জিন নিয়ে ট্রেনটি উদ্ধারের বিকল্প প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা