সারাদেশ

জামিন পেলেন সাংবাদিক সুশান্ত

নিজস্ব প্রতিনিধিঃ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হবিগঞ্জের সাংবাদিক সুশান্ত দাশ গুপ্তকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১৪ জুন) বিচারপতি মো. আশরাফুল কামালের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ জামিন আদেশ দেন।

জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। তার সঙ্গে ছিলেন আইনজীবী শাকিব রেদোয়ান কবীর।

সুশান্ত দাশের সম্পাদনায় ‘আমার হবিগঞ্জ’ পত্রিকায় স্থানীয় একজন সংসদ সদস্যকে নিয়ে খবর প্রকাশ করায় গত ২০ মে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করেন হবিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির। পরদিন ভোরে পুলিশ সুশান্তকে গ্রেফতার করে। ওই মামলায় তিনি জামিনের আবেদন করলে হাইকোর্ট তার আবেদন মঞ্জুর করেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

বনাঞ্চল ধ্বংস হচ্ছে বৈধ-অবৈধ করাতকলে

প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় অধ্যষিত মৌলভীবাজারে বৈধ ও অবৈধ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা