সারাদেশ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ২০ জেলে নিখোঁজ 

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: ঘূর্ণিঝড় জাওয়াদের কবল থেকে নিরাপদ আশ্রয় ফেরার সময় এফবি মা শামসুন্নাহার নামের একটি মাছ ধরার ট্রলার ২১ জন জেলে নিয়ে বঙ্গোপসাগরে ডুবে গেছে। প্রত্যক্ষদর্শী জেলেরা জানান ট্রলারটি ভোলার চরফ্যাশন উপজেলার। কয়েক ঘণ্টা পর এক জনকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন ২০ জেলে।

সোমবার (৬ ডিসেম্বর) রাত ১২টার দিকে পাথরঘাটা উপজেলার এফবি সাফওয়ান নামের একটি মাছ ধরার ট্রলারের মাঝি মো. মহসিনসহ হাফিজুর রহমান নামে ওই জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন। ডুবে যাওয়া ওই ট্রলারটি এ পর্যন্ত পাওয়া যায়নি।

সাগরে অবস্থানরত জেলেরা জানায়, রবিবার (৫ ডিসেম্বর) ভোররাতের দিকে ঝড়ের কবলে পড়ে পটুয়াখালীর গলাচিপার দক্ষিণের সোনার চর এলাকায় ভোলার চরফ্যাশনের আমিনাবাদ এলাকার মাছধরার ট্রলারটি নিরাপদ আশ্রয়ে আসতে থাকে। এ সময় বড় আকৃতির একটি ট্রলিং জাহাজ পিছন দিক থেকে সজোরে আঘাত করলে মাছধরার ট্রলারটি ডুবে যায়।

ডুবে যাওয়া ট্রলারের নাম ও মালিকের নাম জানা যায়নি। উদ্ধার হওয়া জেলে হাফিজুর রহমান বরগুনার তালতলির ছকিনা এলাকায় রয়েছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী প্রত্যক্ষদর্শী পাথরঘাটার জেলেদের সূত্র ধরে বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে বৈরি আবহাওয়া থাকায় সাগরে টিকতে না পেরে জেলেরা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রবিবার (৫ ডিসেম্বর) ভোররাতে পটুয়াখালীর গলাচিপার দক্ষিণে সোনারচর এলাকায় একটি ট্রলিং জাহাজের সাথে সংঘর্ষে ২১ জন জেলেসহ ট্রলারটি ডুবে যায়।

একদিন পর সোমবার (৬ ডিসেম্বর) গভীর রাতে এক জেলেকে উদ্ধার করা গেলেও সর্বশেষ খবর অনুযয়ী বাকি ২০ জেলেসহ ট্রলারটির সন্ধান এখনো পাওয়া যায়নি। সাগরে অবস্থিত অন্য মাছ ধরার ট্রলারের জেলেরা নিখোঁজ জেলেদের উদ্ধারে কাজ করছে বলে জানা গেছে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা