ছবি সংগৃহীত
সারাদেশ

বাজারে বিশালাকৃতির ৩ মাছ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ শহরের কোর্ট এলাকায় বিশালাকৃতির একটি বাঘাইড়, একটি বোয়াল ও একটি কাতল বিক্রির জন্য নিয়ে এসেছেন শামসুল ইসলাম নামে এক মাছ ব্যবসায়ী।

বেশি দামে বিক্রির আশায় বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের কোর্ট এলাকায় মাছ তিনটি নিয়ে আসা হয়।

বাঘাইড় মাছটির ওজন ২৮ কেজি। বোয়ালটির ১৩ কেজি, আর কাতলের ওজন ১০ কেজি। বাঘাইড় ৮০০ টাকা, বোয়াল ১ হাজার এবং কাতলটি ৮০০ টাকা কেজি দরে দাম হাঁকান শামসুল ইসলাম। কিন্তু ক্রেতার সাড়া মেলেনি।

এর আগে বুধবার সকালে গাইবান্ধার যমুনা নদীর ফুলছড়ী ঘাটে মাছগুলো ধরা পড়ে।

মাছ ব্যবসায়ী শামসুল ইসলাম জানান, মাছগুলো বরফ দিয়ে রাখা আছে। এগুলো বিক্রি না হলে রাতেই গাইবান্ধায় ফিরিয়ে নিয়ে যাবেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা