বৃষ্টি
সারাদেশ

রংপুরে রেকর্ড বৃষ্টিপাত

নিজস্ব প্রতিনিধি, রংপুরঃ রংপুরে রোববার (৩ অক্টোবর) রাত দশটা থেকে সোমবার (৪ অক্টোবর) সকাল নয়টা পর্যন্ত ২৬৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে রংপুর আবহাওয়া অফিস।

জানা যায়, টানা বৃষ্টিতে রংপুর নগরীর বাড়িঘরে পানি ঢুকে অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। নগরীর বেশির ভাগ সড়ক তলিয়ে যাওয়ায় যাতায়াত বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। যে কারণে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী।

নগরীর বাবু খাঁ, কামারপাড়া, জুম্ম্পাড়া, কেরানীপাড়া, আলমনগর, হনুমান তলা, মুন্সীপাড়া, গনেশপুর, বাবুখা, কামারপাড়া, বাস টার্মিনাল, নগরীর শালবন, মিস্ত্রিপাড়া, কামাল কাছনা মাহিগঞ্জ, কলাবাড়ি দর্শনা, মডার্ন মোড় ও খটখটিয়াসহ অন্তত ৫০টি পাড়া মহল্লার বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। পানিবন্দি পরিবারের অনেকে বাড়ি ছেড়ে পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, অব্যাহত ভারী বর্ষণের কারণে নগরীর বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা