সারাদেশ

গরম পানিতে ঝলসে গেলো ৩ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক: ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানার ডায়িং মেশিনের গরম পানিতে ঝলসে ৩ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে৷ রোববার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে জামগড়ার বেরন ওয়ান থ্রেড অ্যান্ড এক্সেসরিজ লিমিটেড নামে কারখানার ডায়িং সেকশনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন– মো. হেলাল (৩০), রঞ্জন (২৩) ও লিমন (২৪)। তারা সবাই ওই কারখানার ডায়িং অপারেটর।

কারখানার শ্রমিক ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রতিদিনের মতো রোববার সকাল থেকে কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। বিকালের দিকে কারখানার বিদ্যুৎ চলে যায়। এ সময় শ্রমিকরা ডায়িং মেশিনের ঢাকনা খুলে কাজ শুরু করেন।

এদিকে হঠাৎ করেই বিদ্যুৎ চলে আসার পর ডায়িংয়ের গরম পানি তিন শ্রমিকের শরীরের ওপর পড়ে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালের ভর্তি করা হয়। তাদের মধ্যে রঞ্জনের অবস্থা আশঙ্কাজনক।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তবে তার আগেই কারখানা কর্তৃপক্ষ তাদের হাসপাতালে ভর্তি করে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা