সারাদেশ

নোয়াখালীতে ছয় জুয়াড়ি কারাগারে

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ছয় জুয়াড়িকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জুয়া আইনে মামলা দিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের একটি চা দোকান থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় ১ বান্ডেল তাস ও নগদ ছয় হাজার ছয়শত ত্রিশ টাকা জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মো.হারুনুর রশিদ (৩৫) মো.মাসুদ(৩৫), আকরাম উদ্দিন ওরফে রায়হান (৩৫) দেলোয়ার হোসেন সালাউদ্দিন (৩৬) আব্দুল মতিন (৪৭) এবং ফয়েজ উল্যাহ শ্যামল (২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক মো. রবিউল হকের নেতৃত্বে জুয়া খেলা অবস্থায় ছয় জুয়াড়িকে আটক করা হয়।

নোয়াখালী ডিবির ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় জুয়া আইনের মামলা হয়েছে। পরে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা