নির্বাচন কমিশন
সারাদেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৩৮ চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বাগেরহাটে প্রথম ধাপের ইউপি র্নিবাচনে ৬৬ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৩৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে অংশ নেয়া এ প্রার্থীদের কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা বিজয়ী হচ্ছেন।

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের প্রধান সমন্বয়কারী ফারাজী বেনজীর আহম্মেদ এ বিষয়টি জানান।

এছাড়া বাকি ২৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি অংশ না নিলেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া বাকি ২৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি অংশ না নিলেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কর্মকর্তা আরও জানান, বাগেরহাটের ৬৬টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোট কেন্দ্রে ভোটের পরিবেশ ঠিক রাখতে ভ্রাম্যমাণ আদালত, আইনশৃঙ্খলা বাহিনীর (পুলিশ, আনসার, র‍্যাব, কোস্টগার্ড) বিপুল পরিমাণ সদস্য মোতায়েন করা হবে।

নির্বাচন কার্যালয় সূত্র জানিয়েছে, নির্বাচনে ৬৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। এছাড়া সাধারণ সদস্য পদে ২ হাজার ২৮৩ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে ৭৮৫ জন নারী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

সৌদিতে ৫১ ফ্লাইট ব্যাহত, সাড়ে ৫ হাজার যাত্রীর ভোগান্তি

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল সীমিত করা...

নতুন তিন নাটক নিয়ে হাজির হচ্ছেন নাজনীন নাহার নীহা

ছোটপর্দায় নিজের অভিনয়দক্ষতা ও সাবলীল উপস্থিতি দিয়ে...

গুগল ম্যাপে যেকোনো স্থান চিহ্নিত করার উপায় 

কোনো ঠিকানা খুঁজে বের করা, পরিচিত কাউকে নিজের অবস্...

ফিফা থেকে বাংলাদেশ পাবে এক কোটি ডলার

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি না করেই স...

একদিনে ডিএমপির রেকর্ড মামলা প্রায় তিন হাজার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা