সারাদেশ

দিনদুপুরে ২৫ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিডিকে পেট্রোল পাম্পের সামনে দিনদুপুরে গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় অজ্ঞাত এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছ, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রির ২৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে জয়নাল আবেদীন নামে এক ব্যবসায়ী ও তার চাচাতো ভাই মেহেদী হাসান ঢাকা থেকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে আসছিলেন। পথে দুটি মোটরসাইকেলযোগে অজ্ঞাত চার ব্যক্তি গুলি ছোড়ে টাকা নিয়ে পালিয়ে যান। এ সময় এক পথচারী গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ছিনতাইকারীদের ধরার চেষ্টা চলছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা