সারাদেশ

শোবার ঘরে মিললো গৃহবধূর গলাকাটা মরদেহ

জেলা প্রতিনিধি, নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলার কাংসা এলাকায় নিজ বাড়ির শোবার ঘর থেকে শরিফা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ আগস্ট) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শরিফা আক্তার কাংসা এলাকার মৃত মহর আলীর মেয়ে এবং একই ইউনিয়নের সাজিউড়া গ্রামের প্রবাসী রিপন মিয়ার (৪২) স্ত্রী। তাদের মেয়ে সাদিয়া আক্তার (১৩) স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং ছেলে রিফাত মিয়া (৭) একটি মাদ্রাসায় লেখাপড়া করছে।

জানা গেছে, বিয়ের কিছু দিন পর বাবার বাড়ির পাশে বাড়ি বানিয়ে সন্তানদের নিয়ে বসবাস করতেন শরিফা আক্তার। শরিফা আক্তারের স্বামী রিপন মিয়া গত তিন বছর ধরে মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে কর্মরত আছেন। প্রতিদিনের মতো শুক্রবার (২০ আগস্ট) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন শরিফা আক্তার। শনিবার সকালে ঘুম থেকে ওঠার পর মায়ের গলাকাটা মরদেহ দেখতে পায় মেয়ে সাদিয়া আক্তার।

নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে হত্যার রহস্য উন্মোচন করা সম্ভব হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা