সারাদেশ

নিজ ঘরে প্রবাসীর স্ত্রীকে হত্যা

নিজস্ব প্রতিনিধি,নেত্রকোণা: নেত্রকোণায় সদরে বসত ঘরে সিধ কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মদনপুর ইউনিয়নের কাংশাগুচ্ছ গ্রামে নিজ ঘরের বিছানায় গলাকাটা অবস্থায় পড়ে থাকা মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত শরীফা আক্তার সৌদি প্রবাসী রিপন মিয়ার স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, শুক্রবার রাতে শরীফা খাওয়া শেষে ১৪ বছর বয়সী মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরের ভেতরে ঢুকে শরীফাকে হত্যা করে পালিয়ে যায়।

ভোরের দিকে তার মেয়ে সজাগ হয়ে তার মাকে গলাকাটা অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে শরীফার মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটনসহ জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা