সারাদেশ

করোনাকালীন কুইক সার্ভিসের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: করোনাকালীন দুর্যোগে চাঁদপুরবাসীর চিকিৎসা সহায়তায় ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের 'কুইক সার্ভিস' এর উদ্বোধন হয়েছে।

শুক্রবার(৬ আগস্ট) বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস।

অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক ডা. জে আর ওয়াদুদ টিপু।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার পরিচালনায় বক্তব্য রাখেন ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক বাণিজ্য প্রতিদিনের সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও এবং করোনার ফোকাল পার্সন ডা. সিরাজউদ্দৌলা রুবেল, কুইক সার্ভিসের প্যানেল চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, ফোরামের সদস্য এবং বিডি সমাচার ২৪ ডটকম এর সম্পাদক মোঃ মহসিন হোসেন, স্থানীয় সমন্বয়কারী এইচ এম জাকির।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস বলেন, চাঁদপুরে করোনা পরিস্থিতি ভালো নয়। আমাদের অসচেতনতার কারণে এটি হয়েছে।এ অবস্থায় সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন করোনা রোগীদের সেবায় এগিয়ে এসেছে। যা সত্যিই প্রশংসার দাবি রাখে।

তিনি বলেন, চাঁদপুরবাসীর সেবায় ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের কুইক সার্ভিস নামের এ উদ্যোগকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এক্ষেত্রে জেলা প্রশাসনের যদি কোনো সহযোগীতা প্রয়োজন তা আমি করব।

জেলা প্রশাসক আরো বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যেন, নিয়ম-কানুন জেনে অক্সিজেন সেবা দেওয়া হয়। এ ক্ষেত্রে রোগী এবং সেবা দানকারী- উভয়কে নিজেদের স্বাস্থ্যবিধির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ডা. জে আর ওয়াদুদ টিপু বলেন, চাঁদপুরর করোনা রোগীদের অক্সিজেন সেবা নিশ্চিত করতে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী উদ্যোগে সরকারি জেনারেল হাসপাতাল অক্সিজেন প্লান্ট নির্মাণ করা হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনগুলো এগিয়ে এসেছে। এটি সত্যিই একটি মহৎ উদ্যোগ। আজকে ঢাকা চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম এগিয়ে এসেছে। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি যেকোনো সহায়তায় এ সংগঠনের পাশে থাকবা।

ডা. জে আর ওয়াদুদ টিপু আরো বলেন, অক্সিজেন সেবা দেয়ার ক্ষেত্রে স্বেচ্ছাসেবীরা অবশ্যই যেন, ডাক্তারের পরামর্শ নেয়। কারণ সঠিক নিয়ম না জানলে, সেবা দিতে গিয়ে উল্টো ক্ষতির সম্ভাবনা রয়েছে। সিলিন্ডার ব্যবহারের সঠিক নিয়ম জানতে হবে। তিনি চিকিৎসকের পরামর্শ নিয় অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করার অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন, গিয়াস উদ্দিন মিলন, চাঁদপুর রোটারি ক্লাবের সভাপতি শহিদুল আলম মোর্শেদ আলম,বিডি সমাচার এর সহ-সম্পাদক সজিব হাসান প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠান শেষে টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানান ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজান মালিক।

চাঁদপুর সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্ল্যাহ জানিয়েছেন, এই 'কুইক সার্ভিস' এর সাথে সম্পৃক্ত সকল সদস্যদের অক্সিজেন সিলিন্ডার ব্যবহারের উপর প্রশিক্ষণ দেওয়া হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা