সারাদেশ

হবিগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাট থেকে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় পাইপগান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন, উপজেলার আমতলা এলাকার আব্দুল করিমের ছেলে সুমন মিয়া (২৪) ও লাতুরগাঁও গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জসিম উদ্দিন (১৯)।

র‌্যাব জানায়, শুক্রবার (৩০ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুলারজং এলাকা থেকে সুমন মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান জব্দ করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে দুপুরে একই এলাকায় অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতার দুইজনই পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তারা বিভিন্ন এলাকা থেকে অস্ত্র সংগ্রহ এবং তৈরি করে বিক্রি করে আসছিল। এছাড়াও তারা বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত।

তাদের বিরুদ্ধে মামলার হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসান।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা