সারাদেশ

মাদক উদ্ধার করতে গিয়ে র‍্যাবের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে মাদক উদ্ধার করতে গিয়ে র‍্যাব সদস্যদের উপর গ্রামবাসীর হামলা। এ সময় দুই র‍্যাবসহ ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনকে আটক করেছে র‍্যাব। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) রাত ২টায় উপজেলার রমজাননগর ইউনিয়নের রমজাননগর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

শ্যামনগরের চেয়ারম্যান আতাউল হক দোলন জানান, রাতে মাদক উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিজিবি ও র‍্যাবের সোর্সদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয় গ্রামবাসীরা তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এসময় র‍্যাবের সদস্যরা সাদা পোশাকে সেখানে গেলে তারাও হামলার শিকার হন। পরে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনায় রাবের দুই সদস্যসহ ছয়জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় চেয়ারম্যান ও এক ইউপি সদস্যসহ কয়েকজনকে আটক করেছে র‍্যাব।

র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের ইনচার্জ মেজর শরিফ বলেন, র‍্যাবের একটি টহল দল রাতে ওই এলাকায় অভিযানে গেলে স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়ে। পরে অতিরিক্ত ফোর্স গিয়ে তাদের সেখান থেকে তাদের ফিরিয়ে আনেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় চেয়ারম্যানসহ কয়েকজনকে ক্যাম্পে আনা হয়েছে।

এ সময় কেউ আহত হয়েছেন কি না জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা