সারাদেশ

চট্টগ্রামে ৩৯ মণ মাছ জব্দ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের আনোয়ারায় নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ শিকার করে বিক্রির সময় ৩৯ মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। সোমবার (৫ জুলাই) রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝির ঘাট এলাকা থেকে এ মাছ জব্দ করা হয়।

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হকের নেতৃত্বে এ অভিযানে সহযোগিতা করে কোস্টগার্ড পূর্ব জোন। জব্দকৃত মাছ উপজেলার ২৮টি এতিমখানায় বিতরণ করা হয়।

এদিকে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাছ পরিবহনের দায়ে ট্রাকের চালককে দুই হাজার টাকা জরিমানা করে।

মৎস্য কর্মকর্তা রাশিদুল হক জানান, ২০ মে থেকে ২৩ জুলাই সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণের কারণে ৬৫ দিনের জন্য মাছ শিকারের নিষেধাজ্ঞা জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

আব্দুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবে...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

অভিমান করে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা!

নোয়াখালীর সেনবাগে আফরিয়া সুলতানা প্রীয়া (১৪) নামে...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

মোংলায় সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী শ্রমিক নিহত  

মোংলা ইপিজেডের চাকরির ছুটি শেষে বাড়ি ফেরার পথে মহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা